ডিজেল সংকটেসুন্দরবনের জেলেরা! যেতে পারছেন না মাছ শিকারে, বাড়ি ফিরছেন ১০ দিন আগেই

 

জ্বালানি তেল তেল নিয়ে ফিলিং স্টেশনগুলোতে অস্থিরতা চলছে। যানবাহনের দীর্ঘ লাইন ও জটলায় মারামারিও হচ্ছে। শহরের পাশাপাশি গ্রামেগঞ্জেও একই চিত্র। ডিজেল সংকটের কারণে হতাশায় পড়েছেন জেলেরাও। তাই ১০ দিন আগেই বাড়ির পথে রওনা হয়েছেন সুন্দরবনঘেঁষা দুবলা শুঁটকি পল্লির জেলেরা। খুলনার উপকূলীয় জেলেরাও ডিজেল না পেয়ে নদী ও সুন্দরবনে মাছ শিকারে যেতে পারছেন না।

জেলে জামাল মিয়া বলেন, ডিজেল ছাড়া নদীতে মাছ শিকারে যাওয়া ঝুঁকির। খাবার না নিলেও তেলের মজুত নিয়েই বের হতে হয়। না খেয়ে কাজ করা গেলেও তেল ছাড়া চলাচল করা যায় না।


পাইকগাছা উপজেলার হিতামপুরের জেলে রঘুনাথ বলেন, স্থানীয়ভাবে বাড়তি দামে ডিজেল কিনতে চাইলেও চাহিদা মতো মিলছে না। ফলে তেলের জোগান না হলে মাছ শিকারে সুন্দরবন যাওয়া যাচ্ছে না। তাই এলাকাতেই অলস সময় কাটাতে হচ্ছে।


দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, দুবলা শুঁটকি পল্লিতে ১২০০ ট্রলার রয়েছে। প্রতিটি ট্রলারে দৈনিক ৩০ লিটার ডিজেল প্রয়োজন। কিন্তু তেল পাওয়া যায় না। এবারের মৌসুমের শেষ গোন ১০ এপ্রিল পর্যন্ত চলমান। ফলে এ গোন শেষ না করেই জেলেরা পল্লি ছাড়তে শুরু করেছেন। মজুত তেল দিয়েই জেলেরা নিরাপদে বাড়ি ফিরতে চান। সাগরে সময় কাটালে বাড়ি ফেরার তেল ফুরিয়ে যেতে পারে। তাই আগেভাগেই জেলেরা ফিরছেন।

তিনি বলেন, জেলেদের ২০ শতাংশ এবার লাভবান হয়েছেন। বাকিরা কোনোরকমে খরচ তুলতে পেরেছেন। বন বিভাগ রাজস্ব আয়ের সাড়ে ৭ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কিন্তু পল্লিতে জেলেদের সেবার মানের উন্নতি হয়নি মোটেও। এবার সাপে কাটেনি, প্রাকৃতিক কোনও দুর্যোগও হয়নি। তাই জেলেদের ক্ষতি তেমন হয়নি। কিন্তু বয়সজনিত সমস্যা ও হার্ট এটাকে ১৫ জেলের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা, আবার নোঙর ফেলেছে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, অপরিবর্তিত রাতের তাপমাত্রা। হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান! থাকছে যে শর্ত হরমুজ প্রণালি কেন এতো গুরুত্বপূর্ণ? কক্সবাজারে অচল ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প , সরকারের বিষফোঁড়া সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ডিজেল সংকট: বন্ধ ট্রলার, দুশ্চিন্তায় চরফ্যাশনের জেলেরা ডিজেল সংকটেসুন্দরবনের জেলেরা! যেতে পারছেন না মাছ শিকারে, বাড়ি ফিরছেন ১০ দিন আগেই রাজধানীসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আগামীকাল ইতালির সমুদ্রতলে বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

For add

oceantimesbd.com