পটুয়াখালিতে ১৭০ মণ ইলিশ নিয়ে ফিরলেন জেলে, ৫১ লাখে বিক্রি

পটুয়াখালীর কলাপাড়ায় আবুল খায়ের (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ। এগুলো ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

গত ২৬ আগস্ট, শনিবার বিকেলে এসব মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মৎস্য আড়তে এসব ইলিশ বিক্রি করা হয়।

মিথুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিথুন মিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে লক্ষ্মীপুর থেকে ‘এফবি রিভার মেড’ নামের একটি ট্রলারে ১৭ জন জেলেসহ মাঝি আবুল খায়ের সাগরে যান। গভীর সাগরে দিনে দুবার করে জাল ফেলার পর তার জালে ১৭০ মণ ইলিশ ধরা পড়ে। গতকাল বিকেলে তিনি এসব ইলিশ আড়তে নিয়ে আসেন। মাছ আড়তে নামানোর পরপরই আজ আবার জেলেদের নিয়ে গভীরে চলে গেছেন আবুল খায়ের।

তিনি আরও বলেন, ‘আজ আমরা এসব মাছ নিলামের মাধ্যমে ৪৮ হাজারে এক মণ, ৪২ হাজারে ৫৭ মণ, ৩৩ হাজারে ৬৮ মণ, ২৭ হাজারে ৯ মণ ও ১৫ হাজার টাকা দরে ৩৫ মণ বিক্রি করেছি। গত দুই বছরের মধ্যে আমার আড়তে এ জেলেই (আবুল খায়ের) সবচেয়ে বেশি ইলিশ নিয়ে এসেছেন।’

চলতি মৌসুমে জেলে আবুল খায়েরের জালে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

তিনি বলেন, আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে অন্য জেলের জালেও বড় সাইজের বেশি পরিমাণ ইলিশ ধরা পড়বে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com