ইউরোপে দাবানল: আকাশে উড়ছে আগুন নেভানোর বিমান

দাবানলের বিরুদ্ধে ফ্রান্সে চলছে বিরামহীন লড়াই৷ উপদ্রুত এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম আরও বেড়েছে৷ স্পেনেও চলছে দাবানল নিয়ন্ত্রণের লড়াই৷

ফ্রান্সের বোর্দো শহরের পশ্চিম দিকে নতুন করে ছড়িয়ে পড়ছে আগুন৷ সে আগুন নেভানোর লড়াইয়ে যুক্ত হয়েছে ২০টিরও বেশি বিমান৷ হেলিকপ্টার থেকেও পানি ছড়ানো হচ্ছে আগুনে৷

আটলান্টিকের উপকূলের রিসোর্ট এলাকাগুলো থেকে আজ মঙ্গলবার আরো চার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ৷ এর ফলে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার কারণে দুই লাখ ২০ হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হলেন৷

স্পেনের রাজধানী মাদ্রিদও নতুন অশনিসংকেতের মুখোমুখি৷ নগরের পশ্চিমে দুটি দাবানল এক হতে পারে  এমন আশঙ্কা করছেন দমকলকর্মীরা।

তবে দেশটিতে নিরাপদ আশ্রয়ে সরতে বাধ্য হওয়া মানুষদের অনেকে স্বস্তির খবরও পেয়েছেন৷ বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে আনার পর তাদের ঘরে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com