রাজধানীসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আগামীকাল

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ শনিবারও দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকালও এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজ রাজধানীতেও তাপমাত্রা বেড়ে গেছে গতকালের চেয়ে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রাজশাহী ও খুলনা বিভাগের সর্বত্র এবং ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।


রাজশাহী ও খুলনা বিভাগে মোট জেলার সংখ্যা ১৮টি। এর সঙ্গে ৯ জেলা যুক্ত হয়ে মোট ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ছাড়া বাকি যে আট জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেই জেলাগুলো হলো ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী।

যখন কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকে তখন সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপপ্রবাহের মাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা হয় মাঝারি তাপপ্রবাহ। আর কোনো এলাকায় ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হয়ে গেলে তখন তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সে অনুযায়ী আজ দেশের কয়েকটি এলাকায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে রাজশাহী। দেশের উত্তরের এই নগরীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ রাজধানীতেও বইছে তাপপ্রবাহ। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে আজ থেকে দেশের কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। তাতে তাপপ্রবাহ কমে যেতে পারে সাময়িকভাবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা, আবার নোঙর ফেলেছে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, অপরিবর্তিত রাতের তাপমাত্রা। হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান! থাকছে যে শর্ত হরমুজ প্রণালি কেন এতো গুরুত্বপূর্ণ? কক্সবাজারে অচল ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প , সরকারের বিষফোঁড়া সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ডিজেল সংকট: বন্ধ ট্রলার, দুশ্চিন্তায় চরফ্যাশনের জেলেরা ডিজেল সংকটেসুন্দরবনের জেলেরা! যেতে পারছেন না মাছ শিকারে, বাড়ি ফিরছেন ১০ দিন আগেই রাজধানীসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আগামীকাল ইতালির সমুদ্রতলে বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

For add

oceantimesbd.com