যুক্তরাষ্ট্রের প্রমোদতরিতে রহস্যময় অসুস্থতায় ৩০০ আরোহী

যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘রুবি প্রিন্সেস’। সম্প্রতি সেটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে মেক্সিকোয় যাত্রা করে। যাত্রাপথে প্রমোদতরিটিতে থাকা ৩০০ জনের বেশি আরোহী অসুস্থ হয়ে পড়েন।

কী কারণে এত আরোহীর এ অসুস্থতা, তা ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেট্রো নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত রুবি প্রিন্সেস যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে যাত্রা করেছিল। জাহাজটিতে যাত্রী ছিলেন ২ হাজার ৮৮১ জন। তাঁদের মধ্যে ২৮৪ জন অসুস্থ হয়ে পড়েন। জাহাজে ক্রু সদস্য ছিলেন ১ হাজার ১৫৯ জন। তাঁদের মধ্যে অসুস্থ হন ৩৪ জন।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দেওয়া তথ্য অনুযায়ী, ওই যাত্রী এবং ক্রু সদস্যরা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত মঙ্গলবার পর্যন্ত তাঁদের এ অসুস্থতার কারণ জানা যায়নি।

সিডিসি বলছে, যাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকলে ক্রুরা জাহাজটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা শুরু করেন। রোগজীবাণু দূর করতেও নেওয়া হয় নানা পদক্ষেপ। পাশাপাশি সিডিসির পরীক্ষা-নিরীক্ষার জন্য যাত্রীদের মলের নমুনা সংগ্রহ করা হয়।

তবে রুবি প্রিন্সেসের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে জানিয়েছেন, ওই যাত্রীদের অসুস্থতা মারাত্মক আকার ধারণ করেনি। ধারণা করা হচ্ছে, তাঁরা নরোভাইরাস নামের একধরনের জীবাণুতে আক্রান্ত হয়েছেন। বিগত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে নরোভাইরাসের সংক্রমণ বেড়েছে।

এর আগেও রুবি প্রিন্সেস একাধিকবার খবরের শিরোনাম হয়েছে। ২০২০ সালে করোনা মহামারির শুরুর দিকে ভাইরাসটিতে আক্রান্ত কয়েক শ রোগী নিয়ে অস্ট্রেলিয়ায় নোঙর করেছিল জাহাজটি।

সূত্র: যুক্তরাষ্ট্র মেট্রো নিউজে

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক সমুদ্র তলদেশে বায়ুশক্তিচালিত ডেটা সেন্টার চালু করল চীন ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা চবিতে চালু হল দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস

For add

oceantimesbd.com