সাগর উত্তাল, সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

সাগর উত্তাল থাকায় বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার বারো আউলিয়া নামে একটি পর্যটকবাহী জাহাজে করে দ্বীপ ভ্রমণে যান ৪শর বেশি পর্যটক। একই দিন বিকালে ২শ’ পর্যটক দ্বীপ ছাড়লেও বাকি দুই শতাধিক সেখানে অবস্থান করছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় বুধবার টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে দ্বীপে ভ্রমণে আসা বেশ কিছু পর্যটক সেখানে রাতযাপন করছিলেন। তাদের আরও একরাত সেখানে থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ে আসা হবে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ার ফলে সমুদ্র উত্তাল থাকায় বুধবার এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। ভ্রমণে আসা বেশকিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের খোঁজ খবর রাখা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।’

জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার থেকে অনুমতি নিয়ে কক্সবাজার-টেকনাফ দমদমিয়া ঘাট থেকে বারো আউলিয়া নামে একটি জাহাজ এ নৌরুটে চলাচল শুরু হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় বারের মতো আজ (বুধবার) জাহাজ চলাচল বন্ধ থাকবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags:

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com