বৈরি আবহাওয়া, টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী সকল নৌযান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

রোববার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে পর্যটকদের জান-মালের নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপাতত টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা একদিনের জন্য এই বন্ধ ঘোষণা করেছি। পরবর্তীতে আবহাওয়া ভালো হলে এবং সবকিছু ইতিবাচক থাকলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আজ একদিন জাহাজ আসবে না। সেন্টমার্টিনে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। তারা স্বাভাবিক আছেন। আবহাওয়াও তেমন খারাপ দেখা যাচ্ছে না। আগামীকাল জাহাজ আসলে সকলে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর ভোলা উপকূলের সাগরে মিলছেনা ইলিশ, নদীতে মিলছে বড় বড় ইলিশ সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী  আন্তর্জাতিক সমুদ্র দিবসে কক্সবাজার সৈকত থেকে ৭ টন বর্জ্য অপসারণ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ট্রলারসহ ৪ জেলে উদ্ধার জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে যুবসমাজকে আলোচনার টেবিলে রাখার আহ্বান সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ৫ জেলে বিশ্বজুড়ে বাড়ছে সমুদ্র দূষণ; হুমকিতে সামুদ্রিক প্রাণী ও মানবজীবন বিপন্ন সামুদ্রিক কাছিম ও আমাদের দায়বদ্ধতা খুলনায় শিপইয়ার্ডে সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণকাজের উদ্বোধন

For add

oceantimesbd.com