আবহাওয়ার খবর: ১১ সেপ্টেম্বর, ২০২৩

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগীয়শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে, আজ বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট।

আজ ২৭ ভাদ্র, সোমবার। আজকের (১১ সেপ্টেম্বর) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো-

* গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (রংপুর) ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস

* গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (কুতুবদিয়া) ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস

* আজকের সর্বনিম্ন তাপমাত্রা (বান্দরবান) ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস

* আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়া্স

* গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) সবচেয়ে বেশি বৃষ্টি (কুতুবদিয়া) ১৩২ মিলিমিটার

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক সমুদ্র তলদেশে বায়ুশক্তিচালিত ডেটা সেন্টার চালু করল চীন ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা চবিতে চালু হল দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস

For add

oceantimesbd.com