কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, সুন্দরবনের নদীতে অবমুক্ত

খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে প্রায় ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপটির শারীরিক অবস্থা পরীক্ষা করে সুস্থ অবস্থায় সংরক্ষিত সুন্দরবনের শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পেয়ে খাঁশিটানা বন টহল ফাঁড়ির বনরক্ষীরা, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি)-এর সদস্যরা আংটিহারা গ্রামের ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে সামুদ্রিক কচ্ছপটি উদ্ধার করা হয়।

খাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান জানান, উদ্ধার অভিযানের পর কচ্ছপটির ওজন মাপা হয় এবং শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। কচ্ছপটি সুস্থ থাকায় তা সংরক্ষিত সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

খাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান জানান, উদ্ধার অভিযানের পর কচ্ছপটির ওজন মাপা হয় এবং শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। কচ্ছপটি সুস্থ থাকায় তা সংরক্ষিত সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, উদ্ধারকৃত কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শাকবাড়িয়া নদীতে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে সেটিকে আটকে না রেখে দ্রুত বন বিভাগকে অবহিত করার আহ্বান জানান তারা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com