ইতালি উপকূলে নৌকা ডুবি : অন্তত ১০০ মৃত্যুর আশঙ্কা


অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ইতালির দক্ষিণ উপকূলে ডুবে যায় গত রোববার (২৬ ফেব্রুয়ারি)। ওই নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৬৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। তবে এখন আশঙ্কা করা হচ্ছে, মৃত্যু বেড়ে ১০০ জনে যেতে পারে। নিহতদের মধ্যে ১২টি শিশুও রয়েছে।

নিহতদের মধ্যে রয়েছে ২১ জন নারী। যাত্রাকালে অভিবাসী জাহাজটিতে অন্তত ১৮০ জন যাত্রী ছিল। তাদের অধিকাংশ আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, সিরিয়া, ইরাক এবং ইরানের নাগরিক।

জাহাজটি গত সপ্তাহে তুরস্ক থেকে দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ায় যায়। যাত্রাপথে খারাপ আবহাওয়া ও ওভারলোড হওয়ার কারণে জাহাজটি ডুবে যায়। ক্যালাব্রিয়া অঞ্চলের নিকটবর্তী সমুদ্র উপকূলীয় সৈকত থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছিল। একটি উপকূলরক্ষী জানিয়েছেন, ৮০ জনকে জীবিত পাওয়া গেছে। তবে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানিয়েছে, একজন উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিকে অভিবাসী পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জাহাজে থাকা বেশির ভাগই পাকিস্তান থেকে এসেছেন বলে ধারণা করে হচ্ছে।

স্থানীয় সময়, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, ২৪ জনেরও বেশি পাকিস্তানি নাগরিক পানিতে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। কূটনীতিকদের যত তাড়াতাড়ি সম্ভব তথ্য যাচাই করতে তাগিদ দিয়েছেন তিনি।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নৌকায় করে অভিবাসন প্রত্যাশীদের এমন যাত্রা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র : বিবিসি

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com