ওশানটাইমস ডেস্ক : ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৮:৫০:৩৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন কোয়ার্টারে উত্তম আচার্যের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন কোয়ার্টারে উত্তম আচার্যের বাসায় একটি সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি শনাক্ত করেন। পরে তারা সাপটিকে পদ্ম গোখরা (Monocled Cobra), যার বৈজ্ঞানিক নাম Naja kaouthia, বলে শনাক্ত করেন। এটি অত্যন্ত বিষধর একটি সাপ। পরে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
উদ্ধার করা পদ্ম গোখরা সাপটিকে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, সাপটিকে বনে অবমুক্ত করা হবে।
For add