মাছ ধরতে গিয়ে জালে আটকে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪ ঘণ্টা পর গহুর বাদশা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন গহুর বাদশা।

শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র নদ থেকে বাদশার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি-বাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের বেড়িবাধ এলাকার আবুল কালাম মিয়ার ছেলে।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ খবরুল ইসলাম মন্ডল জানান, রংপুর থেকে আসা আমাদের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টায় নিখোঁজের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। গহুর বাদশা পানিতে নিজের জালে আটকা পড়ে নিহত হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, নিহত যুবক শুক্রবার দুপুরে ঝাকি জাল(মুঠ জাল) নিয়ে রাণীগঞ্জ ইউনিয়নের কালিরকুড়া টি বাধ এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে জাল আটকে গেলে পানিতে নামেন ওই যুবক। পরে অনেকক্ষণ তার কোনো খোঁজ না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com