১১টি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত এ গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে স্যাটেলাইট থেকে সংগৃহীত তথ্য গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে

চবিতে চালু হল দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হল ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং’ বা ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’। বাংলাদেশে এ ধরনের গবেষণা কেন্দ্র এটাই প্রথম।

মঙ্গলবার স্যাটেলাইটভিত্তিক এই সমুদ্র গবেষণা কেন্দ্রের গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মীর হেলাল উদ্দিন।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ১১টি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয়েছে। এসব স্যাটেলাইট থেকে সংগৃহীত তথ্য গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com