সকল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে ঝড়ের আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে তিন নম্বর সংকেত।

এজন্য সব মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) এমন সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

অবৈধ ট্রলিংয়ে হুমকিতে সমুদ্রের মৎস্যসম্পদ, মহিপুরের জেলেদের সংবাদ সম্মেলন সুন্দরবনে অভিযানে নৌকাসহ ২৪ বোতল কীটনাশক জব্দ সকল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা স্পেনে তাপপ্রবাহে মৃত্যু ছাড়াল ১ হাজার জুন মাসে সমুদ্রে রেকর্ড তাপমাত্রা, আরও বৃদ্ধির পূর্বাভাস সুন্দরবনে ঢুকছে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ; হুমকির মুখে সর্ববৃহৎ বনের জীববৈচিত্র্য সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার থেকে অজগর উদ্ধার কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের মৃত তিমি দুপুরের মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

For add

oceantimesbd.com