ওশানটাইমস ডেস্ক : ৮ আগস্ট ২০২৬, শনিবার, ১০:০৯:৪৫

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ইয়াছিন আরাফাত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আরাফাত কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে।
সৈকতে দায়িত্বরত সি-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো. ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে ফুটবল খেলতে আসে ইয়াছিন। খেলা শেষে সমুদ্রে গোসল করতে নামলে একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।
ঘটনাটি দেখতে পেয়ে লাইফগার্ড ও সৈকতকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াছিন আরাফাতকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সৈকত এলাকায় শোকের ছায়া নেমে আসে।
For add