নেপালের বন্যায় নিখোঁজ মালয়েশিয়ান পর্যটককে ৩৭ দিন পর জীবিত উদ্ধার

 

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর নিখোঁজ ৫৫ মালয়েশীয় নাগরিকের মধ্যে একজনকে ৩৭ দিন পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। পরে তিনি নিরাপদে মালয়েশিয়ায় ফিরে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, শুক্রবার মালয়েশীয় নিখোঁজ নাগরিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (Masfih) এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির মুখপাত্র মনিভান্নান রেথিনাম জানান, ওই ব্যক্তি একজন চীনা-মালয়েশীয় নাগরিক এবং একা নেপাল ভ্রমণে গিয়েছিলেন। বন্যার পর তিনি কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশীয় দূতাবাসে নিজেই যোগাযোগ করেন।

মনিভান্নান বলেন, ৩৭ দিন পর একজন মালয়েশীয় নাগরিককে নিরাপদে খুঁজে পাওয়ার ঘটনা নিখোঁজদের পরিবারগুলোর জন্য অত্যন্ত স্বস্তিদায়ক ও তাৎপর্যপূর্ণ।

তিনি জানান, গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে ওই ব্যক্তিকে নেপালের নাগথালি ভিউপয়েন্টে দেখা গিয়েছিল। এর একদিন পর, ২৬ আগস্ট ভয়াবহ বন্যা ও ভূমিধস আঘাত হানে।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্যোগের পর ওই এলাকায় রাস্তা ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় তিনি সাময়িকভাবে আটকা পড়েছিলেন। একই সঙ্গে বিদ্যুৎ, পানি ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তার চলাচল ও যোগাযোগও ব্যাহত হয়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হিমালয়ের লাংটাং লিরুংয়ের কাছে হিমবাহ ধস ও তুষারধসের পর ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে নেপালে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং এখনো ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। প্রতিবেশী তিব্বত ও চীনেও শত শত মানুষের সন্ধান পাওয়া যায়নি।

মনিভান্নান রেথিনাম জানান, নিখোঁজ মালয়েশীয় নাগরিকদের স্বজনদের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা চলছে। তাদের লক্ষ্য শুধু উদ্বেগ জানানো নয়; বরং নিখোঁজদের পরিবারের জন্য পরবর্তী পদক্ষেপ, গত কয়েক সপ্তাহের উদ্ধার তৎপরতা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

নেপালের বন্যায় নিখোঁজ মালয়েশিয়ান পর্যটককে ৩৭ দিন পর জীবিত উদ্ধার রাতে পরপর ৩ ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা সেন্টমার্টিনে ট্রলার থেকে মালয়েশিয়াগামী ৬৫ জনকে উদ্ধার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যটকদের নতুন গন্তব্য কাপ্তাই হ্রদের দ্বীপ রিসোর্ট সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের প্রধান অগ্রাধিকার : পরিবেশ প্রতিমন্ত্রী বড়শিতে ধরা পড়ল সাড়ে ১৩ কেজি ওজনের চিতল মাছ আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, কমতে পারে দিনের তাপমাত্রা সুগন্ধার ভাঙনে নিঃস্ব শত পরিবার, ঝুকিতে বরিশাল বিমানবন্দর

For add

oceantimesbd.com