ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, বায়ুমান সূচকে (AQI) শহরটির স্কোর ২০৪। অন্যদিকে ১৬৯ স্কোর নিয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য জানা যায়।

বায়ুদূষণে এ দিন বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ১৭৩। রাজধানী ঢাকা শহর ১৬৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি, এই শহরের স্কোর ১৬৮। ১৬৫ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে কুয়েতের, কুয়েত সিটি।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

ঢাকার বাতাসের উন্নতি, তবুও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ জীববৈচিত্র্যের ওপর চাপ কমাতে সুন্দরবনে ৮ ইকোট্যুরিজম কেন্দ্র সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে বৃষ্টির আভাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা সকাল সকাল রাজধানী ও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে কেন উদ্বেগ প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে

For add

oceantimesbd.com