ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির পূর্বাভাস

অন্তত চার দিনের টানা প্রচণ্ড গরমের পর আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে। রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। আজ তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে এ তাপমাত্রা আবার বাড়তে পারে।

চলতি মাসের শুরু থেকে তাপপ্রবাহ থাকলেও পরে তা কমে আসে। তাপমাত্রা কমে যায় মূলত বৃষ্টির কারণে। তবে গত শুক্রবার থেকে আবার তাপপ্রবাহ শুরু হয়। গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায়। অন্যত্রও গরম ছিল যথেষ্ট। বৃষ্টিও কমে আসে। তবে আজ বিকেলের দিকে আবার বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি আজ প্রথম আলোকে বলেন, আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিভাষায় কিছু কিছু জায়গায় বলছে ২৬ থেকে ৫০ শতাংশ এলাকা বোঝায়।

আফরোজা সুলতানা বলেন, বিকেল বা সন্ধ্যার দিকে রাজধানী বা এর আশপাশে বৃষ্টি হতে পারে। তাতে আজ তাপমাত্রা খানিকটা কমে আসতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

যখন কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপপ্রবাহের মাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা হয় মাঝারি তাপপ্রবাহ। আর কোনো এলাকায় ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হয়ে গেলে তখন তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার ভেসে এল মৃত ডলফিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির পূর্বাভাস দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ ‘দখলে’ থাকবে, হুঁশিয়ারি ইরানের তেহরানের সম্মতি ছাড়া হরমুজে কোনও করিডর নয়, হুঁশিয়ারি ইরানের তাপপ্রবাহ-গরমে পুড়ছে সারা দেশ, কিছু জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা জেট ফুয়েল নিয়ে এসে‌ছে এক জাহাজ, ডিজেল নিয়ে আসছে দুটি জ্বালানি সংকটের মধ্যেই সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে দে‌শের তাপমাত্রা, গরমে বাড়‌বে অস্বস্তি।

For add

oceantimesbd.com