আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ছয়জন ভারতীয়সহ সাতজন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। খবর আরব নিউজের।

প্রতিবেদনে জানা যায়, ‘এমভি গৌতম’ নামের ওই জাহাজটি ওমান থেকে ভারতের দিকে যাত্রা করছিল। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জাহাজটি মাঝসমুদ্রে আটকে পড়ে এবং তাৎক্ষণিকভাবে একটি ডিসট্রেস কল পাঠানো হয়।

সংকেত পাওয়ার পর পাকিস্তান নৌবাহিনী একটি উদ্ধার জাহাজ পাঠিয়ে অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃতদের মধ্যে ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাবিক ছিলেন।

নৌবাহিনী জানায়, উদ্ধার অভিযানের পর নাবিকদের নিরাপদে জাহাজে তোলা হয় এবং তাদের খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

পাকিস্তান নৌবাহিনী ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে উদ্ধার কার্যক্রম ও নাবিকদের সহায়তা প্রদানের দৃশ্য দেখা যায়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

ঢাকার বাতাসের উন্নতি, তবুও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ জীববৈচিত্র্যের ওপর চাপ কমাতে সুন্দরবনে ৮ ইকোট্যুরিজম কেন্দ্র সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে বৃষ্টির আভাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা সকাল সকাল রাজধানী ও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে কেন উদ্বেগ প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে

For add

oceantimesbd.com