গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. রিফাত শেখ (১৬) নামে এক পর্যটক।

শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গুলিয়াখালি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রিফাত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের পুত্র ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন।

সীতাকুণ্ড ‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিখোঁজ রিফাত শেখ সহপাঠীদের নিয়ে কুমিল্লা থেকে বেড়াতে আসে গুলিয়াখালীতে। তারা সবাই সাঁতার কাটাতে সমুদ্রে গোসল করতে নামলে পর্যায়ে এদের মধ্যে ৫জন পানিতে তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা দ্রুত বোট নিয়ে তাদেরকে উদ্ধার করতে এগিয়ে যায়। সেখানে চারজনকে উদ্ধার করতে পারলেও রিফাত নামে একজন নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে ফায়ার সার্ভিসের টিম।

রোববার সকাল ৫টার দিকে আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসলে উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

ঢাকার বাতাসের উন্নতি, তবুও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ জীববৈচিত্র্যের ওপর চাপ কমাতে সুন্দরবনে ৮ ইকোট্যুরিজম কেন্দ্র সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে বৃষ্টির আভাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা সকাল সকাল রাজধানী ও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে কেন উদ্বেগ প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে

For add

oceantimesbd.com