ওশানটাইমস ডেস্ক : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:৪৬:৪২

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জেলের জালে দুই কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে; স্থানীয়ভাবে মাছটিকে ‘রাজা ইলিশ’ করা হয়।
বড় আকৃতির এই ইলিশটি দেখতে তজুমদ্দিন চৌমুহনী ঘাটে ভিড় করেন জেলে, মাছ ব্যবসায়ীসহ উৎসুক মানুষ। পরে মাছটি স্থানীয় বাজারে প্রায় ১১ হাজার টাকায় বিক্রি হয়।
জেলেরা জানান, মেঘনা নদীতে মাছ ধরার সময় মো. রাসেল মাঝি জালে ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি ঘাটে নিয়ে আসা হলে এর ওজন করা হয় দুই কেজি ৭০০ গ্রাম। বড় আকৃতির ইলিশ হওয়ায় মাছটি নিয়ে ঘাটে বেশ আলোচনা দামাদামি শুরু হয়।
শেষ পর্যন্ত তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাসেল ১০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
রাসেল সাংবাদিকদের বলেন, মেঘনার এমন বড় ইলিশ পাওয়া আনন্দের বিষয়। বড় ইলিশের স্বাদ ও ঐতিহ্যের কারণে আগ্রহ নিয়ে মাছটি কিনেছেন তিনি।
মেঘনার ইলিশ শুধু একটি মাছ নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, ঐতিহ্য ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকা এক নাম। বছরের পর বছর জেলেরা উত্তাল নদীতে জীবনের ঝুঁকি নিয়ে জাল ফেলেন, আর কখনো সেই জালেই উঠে আসে এমন ‘রাজা ইলিশ’।
মেঘনায় ২ দশমিক ৭ কেজি ওজনের এই ইলিশ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে বড় ইলিশ পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। নদীতে যদি এমন বড় ইলিশের দেখা আরও মেলে, তাহলে জেলেদের মুখে ফিরবে স্বস্তির হাসি।
For add