মোখার তাণ্ডবে কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো: আবহাওয়া অফিস

সেন্টমার্টিনে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় মোখা। এটির প্রভাবে বৃষ্টি না হলেও সেন্টাটমার্টিনে বাতাসের তীব্রতা বাড়ছে। এখন সেখানকার বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১০০ কিলোমিটার। বাতাসের কারণে সেখানকার ভবনগুলো কাঁপছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুল ইসলাম।

রোববার (১১ মে) দুপুর ১টায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র শুধু সেন্টমার্টিন ছাড়া বাংলাদেশের আর কোনো উপকূলে আঘাত করবে না বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র এখনো আঘাত করেনি। এটি বিকাল ৩টা নাগাদ আঘাত হানবে। ঘূর্ণিঝড়ের গতি মিয়ানমারের দিকে হওয়ায় এবং এর বডি বাংলাদেশ থেকে দূরে থাকায় বৃষ্টি কম হচ্ছে।

ইতোমধ্যে টেকনাফে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে।

ঘূর্ণিঝড় কেন্দ্র উপকূল অতিক্রম করবে বিকাল ৩টা নাগাদ। বিকাল ৪টা থেকে জোয়ারের সময়, তখন পানির উচ্চতা বাড়বে। সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ হবে বলেও জানান তিনি।

আগামীকাল ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলেও জানান আজিজুল ইসলাম।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com