ওশানটাইমস ডেস্ক : ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ১০:২৯:৩৭

বায়ুদূষণের শীর্ষে আজও রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দিল্লির পরই অর্থাৎ ২য় অবস্থানে। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ২৭০ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, ঢাকার দূষণ স্কোর ১৭৭ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর।
এদিকে, দিল্লির দূষণরোধে আগাম প্রস্তুতি নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিশেষ করে শীতকালে দিল্লির বাতাসের মানের বেশি অবনতি হওয়ার কারণে এ আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
For add