ন্যাপ বাস্তবায়নে প্রয়োজন ২৪ লাখ ৬১ হাজার ১৯৪ কোটি টাকা

বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) বাস্তবায়নে জার্মানির সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলায় সদ্য প্রণীত ন্যাপ বাস্তবায়নে ২৩০ বিলিয়ন ডলার (প্রায় ২৪ লাখ ৬১ হাজার ১৯৪ কোটি টাকা) প্রয়োজন হবে। জার্মানীসহ উন্নত বিশ্ব সহায়তা করলে এটি বাস্তবায়ন সহজ হবে।

আজ শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার ও বাংলাদেশ সফররত জার্মান পার্লামেন্টের সদস্যবৃন্দের সাথে এক দ্বিপাক্ষিক আলোচনা সভায় এ সহায়তা কামনা করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক এবং অতিরিক্ত সচিব (পরিবেশ, দূষণ নিয়ন্ত্রণ) মো: মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রোধে সুন্দরবনসহ সারাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়াও, বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ইকোনমি বাস্তবায়ন এবং বায়ুদূষণ রোধে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইটের প্রচলন করতে সরকার কর্মসূচি বাস্তবায়ন করছে। এসকল ক্ষেত্রে জার্মানির সহায়তা কামনা করেন পরিবেশ মন্ত্রী। এ সময় প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি সহ জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতেও জার্মানির সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

জার্মান রাষ্ট্রদূত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংশ্লিষ্ট সব কার্যক্রমে এবং বাংলাদেশে চলমান উন্নয়নে জার্মানির সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে। তিনি বলেন, পারস্পরিক আলাপ আলোচনা ও চাহিদার ভিত্তিতে এ সহযোগিতা দেওয়া হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক সমুদ্র তলদেশে বায়ুশক্তিচালিত ডেটা সেন্টার চালু করল চীন ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা চবিতে চালু হল দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস

For add

oceantimesbd.com