মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৬ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখানে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মদনপুর মেঘনা নদী এলাকায় দৌলতখান উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মো. মানিক, মো. আনোয়ার, আব্বাস, মো. রাকিব, আব্দুল মোতালেব, নুরে আলম, মো. নুর করিম, মো. ছালেম, মো.আলামিন মো. আব্দুল মান্নান, মো. মাহবুব, জুনায়েদ, মো. জাকির মো. হানিফ, মো. নাসির খাঁ, মো. রুবেল। তারা ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহফুজুল হাসনাইন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় গতকাল রাতে ১৬ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট করে ১ জনকে ৫ হাজার ও ১১ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। তা ছাড়া ১৬ জনের মধ্যে ৪ জন নাবালক থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১২ জনকে জরিমানা করা হয়েছে। মাছ ধরার ৩ টি নৌকা ও ১৫ হাজার মিটার পিটানো মশারী জাল ও ৪০ হাজার মিটার পাই জাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা

For add

oceantimesbd.com