কক্সবাজারে সমুদ্রের মাছ, মাটি এবং পানিতে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক

বাংলাদেশের সমুদ্র তলের মাটি, উপরিভাগের পানি ও সমুদ্রের মাছে মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই) এর এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিকার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এক সেমিনারে এই প্রতিবেদন তুলে ধরে সরকারি গবেষণা সংস্থাটি।

বিওআরআই জানায়, গবেষণাটির জন্য কক্সবাজার উপকূলের ১২টি স্থান থেকে সমুদ্রপৃষ্ঠের পানি, মাছের ও সমুদ্র তলদেশের (পলি) মাটির নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহিত পলি, পানি ও মাছের গ্যাস্ট্রোইন্টটেস্টাইনাল ট্র্যাক্ট এবং ফুলকার নমুনা বিশ্লেষণে ২৯৩টি মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া যায়।

এর মধ্যে সমুদ্র তলদেশের প্রতি কেজি পলিতে ১ থেকে ১২টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। প্রতি ঘনমিটার পানিতে ০ থেকে ১টি মাইক্রোপ্লাস্টিক কনা পাওয়া যায়। তবে সবচেয়ে কম প্লাস্টিক পাওয়া যায় সামুদ্রিক মাছের শরীরে। ১০টি প্রজাতির ৬২টি মাছের নমুনা বিশ্লেষণ করে ১১টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া যায়।

গবেষণাটি নেতৃত্ব দেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সুলতান আল নাহিয়ান। তিনি বলেন, আমরা ১২টি স্পট থেকে নমুনা সংগ্রহ করে ৩০% হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ডাইজেশন করি। এরপরই আর্গানিক ম্যাটারিয়ালসগুলো থেকে মাইক্রোপ্লাস্টিকগুলো আলাদা করি।

তিনি আরও বলেন, তুলনামূলক বিবেচনা করলে কক্সবাজার উপকূলে যে পরিমান মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে এটাকে কমই বলা যায়। তবে আশঙ্কার বিষয় হলো এই প্লাস্টিক মাটি, পানি ও মাছে ঢুকে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের পানি, পলি ও মাছের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের এই উপস্থিতিও স্থানীয় সামুদ্রিক বাস্তুতন্ত্রকে গুরুতর হুমকির মুখে ফেলে দিবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা, আবার নোঙর ফেলেছে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, অপরিবর্তিত রাতের তাপমাত্রা। হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান! থাকছে যে শর্ত হরমুজ প্রণালি কেন এতো গুরুত্বপূর্ণ? কক্সবাজারে অচল ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প , সরকারের বিষফোঁড়া সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ডিজেল সংকট: বন্ধ ট্রলার, দুশ্চিন্তায় চরফ্যাশনের জেলেরা ডিজেল সংকটেসুন্দরবনের জেলেরা! যেতে পারছেন না মাছ শিকারে, বাড়ি ফিরছেন ১০ দিন আগেই রাজধানীসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আগামীকাল ইতালির সমুদ্রতলে বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

For add

oceantimesbd.com