মোখার কারণে শুক্র-শনিবারও খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়


বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শুক্র ও শনিবার (১২ ও ১৩ মে) খোলা থাকবে। বৃহস্পতিবার (১১ মে) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালনের লক্ষ্যে মন্ত্রণালয় যথারীতি আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে।

মন্ত্রণালয়ের সবপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে আজ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ সৃষ্টি হয়েছে। এটি এখনো বাংলাদেশ থেকে এক হাজার ২০০ কিলোমিটার দূরে রয়েছে। ‘মোখা’ আগামী রোববার (১৪ মে) সকাল থেকে দুপুরের মধ্যে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , , , , ,

সব সংবাদ

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল!

For add

oceantimesbd.com