ভূমিকম্পে কেঁপে উঠলো বঙ্গোপসাগর


গত ২০ ফেব্রুয়ারি ভারত মহাসাগরে সংঘটিত হয়েছিল ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূকম্পন। এ ঘটনার ১২ দিন পর আবারও ভূকম্পন হলো ভারত সাগরে।

সোমবার (৬ মার্চ) ভোর ৫টা ৭ মিনিটে আন্দামান-নিকোবর দ্বীপ এলাকায় ৫ দশমিক ১ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইউএস জি এস জানায়, নিকোবর দ্বীপ এলাকায় ৫.১ মাত্রার একটি ভূকম্পন হয়। এটি সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভারতীয় সময় ভোর ৫টা ৭ মিনিটে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পাবেল সৈকত থেকে ২৭০ কিলোমিটার পশ্চিম/উত্তরপশ্চিমে এই ভূমিকম্প সংঘটিত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলেন, বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জ এলাকায় একটি ভূকম্পন হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১৮০১ কিলোমিটার দূরে সংঘটিত হয়েছে।

উল্লেখ্য, সাধারণত সাগরে ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে। আবার কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়।

অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। সবশেষ ২০০৪ সালে ভারত মহাসাগরে সংঘটিত ৯.১ মাত্রার একটি ভূমিকম্প পরবর্তী সুনামি কেড়ে নিয়েছিল এই সাগর উপকূলের ১৪টি দেশের ২ লাখ ৮০ হাজার মানুষের প্রাণ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com