চীন ইন্টারনেট সংযোগ কেটে দিয়েছে, অভিযোগ করল তাইওয়ান!

চীন-তাইওয়ান বিরোধে এ বার নতুন মাত্রা যোগ করল ইন্টারনেট। চীনের বিরুদ্ধে ইন্টারনেট সংযোগ কেটে দেওয়ার অভিযোগ করেছে তাইওয়ান। চীনের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ানের উপকূলবর্তী অঞ্চল মাৎসুতে প্রায় ১৪ হাজার মানুষের বসবাস। দুটি সাবমেরিনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ বজায় রাখা হয় মাঝারি এই জনপদের। অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি চীনের একটি মাছ ধরার নৌকা একটি সাবমেরিনে ধাক্কা দেয়।
তারপর ৮ ফেব্রুয়ারি চীনের একটি মালবাহী জাহাজ অপর সাবমেরিনটিতে ধাক্কা দেয়। সংবাদ সংস্থা এপি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তাইওয়ান প্রশাসনের দাবি, পরিকল্পিতভাবেই এই কাজ করেছে চীন।

এদিকে চীনের ‘আঘাতের’ পর ইন্টারনেট সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় মাৎসুতে। তবে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে সীমিত গতির ইন্টারনেট পরিষেবা দেওয়া হচ্ছে সেখানে। দ্রুত ইন্টারনেট পরিষেবা আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাইওয়ানের উপকূলবর্তী এই জনপদ।

গত বছর মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তৎকালীন ন্যান্সি পেলোসির সফরের পরই তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

তাইওয়ানকে চীন নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করলেও যুক্তরাষ্ট্র বরাবরই তাইওয়ানের ‘স্বাতন্ত্র্যকে’ক স্বীকৃতি দিয়ে এসেছে। পেলোসির সফরের পরই একাধিকবার আকাশপথে এবং পানিপথে মহড়া চালায় চীনের সেনাবাহিনী।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক এবং বিদেশি অস্ত্র উদ্ধার হরমুজ প্রণালিতে ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত, তদন্ত চলছে উপকূলের জেলেদের জীবন-জীবিকা রক্ষায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে ॥ নাগরিক সমাজ দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা, ৩ বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার ঝুঁকি ৫ জেলায় বন্যার পূর্বাভাস, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

For add

oceantimesbd.com