হঠাৎ চাঁদের নিচে দেখা যাওয়া বিন্দুটা আসলে কী?

পবিত্র রমজানের প্রথমদিন সন্ধ্যায় আকাশে দেখা গেল অবাক দৃশ্য।শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়েছেন অনেকেই। চাঁদের নিচে এক অদ্ভূত বিন্দু রয়েছে। আর এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

দেশের বিভিন্ন অঞ্চলে সূর্য ডুবতেই পশ্চিম আকাশে ওঠে সরু এক ফালি চাঁদ। আর তার নিচে আলোকবিন্দু। এমন দৃশ্য শেষ কবে দেখা গেছে, তা মনে করতে পারছেন না অনেকেই।

সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা পর্যন্ত সেই আলোকবিন্দু একেবারে চাঁদের নিচেই অবস্থান করছিল। পরে দেখা যায়, আস্তে আস্তে সেই বিন্দু চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এমন দৃশ্য দেখা গেছে।

বিরল এই দৃশ্য অনেকেই মোবাইলে ক্যামেরাবন্দী করেছেন। পাশাপাশি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেই কিছু বিশেষজ্ঞের মতামত জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কক্ষপথে চাঁদ ও শুক্র গ্রহ খুব কাছাকাছি অবস্থান করায় এমনটি দেখা গেছে। চাঁদের নিচে যে উজ্জ্বল আলোকবিন্দুর দেখা মিলেছে, তা আসলে শুক্রগ্রহ। সৌরজগতের শুক্র গ্রহ ও পৃথিবীর উপগ্রহ চাঁদকে এক লাইনে দেখতে পাওয়া সাধারণ ঘটনা নয়।

এদের কক্ষপথ আলাদা, কক্ষপথের গতি, সূর্য থেকে দূরত্ব আলাদা। তাই সূর্যকে প্রদক্ষিণ করতে করতে ঠিক কোন সময়টাতে এরা একই সঙ্গে কাছাকাছি ধরা দেবে সেটা বলা সম্ভব নয়। কখনও এই সংযোগ হতে ৪০০ বছর পেরিয়ে যায়, তো কখনও আরও বেশি। যখন সেই সংযোগ ঘটে সেই সময়টাকেই বিরলতম মুহূর্ত হিসেবে ধরেন বিজ্ঞানীরা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com