তীব্র গরমের মধ্যে কুয়াশা কী অলৌকিক?

কুয়াশাচ্ছন্ন ফেনী শহরের পুরাতন  সোনাগাজী বাসস্ট্যান্ড এলাকায়। (ছবি: ডালিম হাজারি)

কুয়াশাচ্ছন্ন ফেনী শহরের পুরাতন সোনাগাজী বাসস্ট্যান্ড এলাকায়। (ছবি: ডালিম হাজারী)

দেশজুড়ে চলছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। গরমে অতিষ্ঠ পুরো দেশের মানুষ। এরইমধ্যে শনিবার সকালে ফেনী, নোয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন জেলায় দেখা গেছে কুয়াশা। গরমের মধ্যে কেন এমন কুয়াশার দেখা যাচ্ছে এ নিয়ে জল্পনা কল্পনা চলছে ওইসব এলাকায়।

সূর্য যখন ভূপৃষ্ঠে সরাসরি কিরণ ফেলছে তখন এই কুয়াশাকে অলৌকিক বলছেন সাধারণ মানুষ। তবে আবহাওয়াবিদরা বলছেন এটি কোনো অলৌকিকতা নয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক ওশান টাইমসকে বলেন, রাতের আকাশ মেঘমুক্ত থাকায় ভূপৃষ্ঠ খুব ঠান্ডা হয়। তাপ বিকিরণ করে ভোর থেকে সকাল ৮টার মধ্যে তাপমাত্রা দ্রুত কমে ২৫-২৬ ডিগ্রিতে চলে আসে। এই তাপমাত্রা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি করে।

গরমকালে এটি কিভাবে হতে পারে জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, গরম থাকবে সবই ঠিক থাকবে। কিন্তু আকাশে মেঘ না থাকায় ভোরে খুব দ্রুত তাপমাত্রা কমে যায়। তাছাড়া উপকূলীয় এলাকা হওয়ায় সেখানকার বাতাসে কিছুটা জলীয়বাষ্প আসে। সেই জলীয়বাষ্পই মূলত কুয়াশার সৃষ্টি করে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com