বাংলাদেশে অনুমতি না পেয়ে ভারতে নোঙর করলো রাশিয়ান জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে গত ডিসেম্বরে বাংলাদেশে এসেছিল একটি জাহাজ। কিন্তু ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়ার ওই জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকায় এটিকে বাংলাদেশে ভিডতে দেওয়ার বিরোধীতা করে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। ফলে বাধ্য হয়ে জাহাজটি ফিরিয়ে দেয় বাংলাদেশ। তবে বাংলাদেশে না ভিড়তে পারলেও ভারতের হলদিয়ায় জাহাজটি ভিড়তে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সোমবার (৯ জানুয়ারি) ভারতের প্রভাবশালী দৈনিক ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতের কর্মকর্তারা বলেছেন, হলদিয়ায় নোঙর করার পর রাশিয়ার ওই জাহাজ থেকে পণ্য খালাস করে সেগুলো সড়কপথে বাংলাদেশের নির্ধারিত গন্তব্যে পাঠানো হতে পারে।

ভারত-রাশিয়া অংশীদারিত্ব চুক্তির আওতায় তৃতীয় দেশে প্রকল্প নির্মাণকাজে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ভারত সহায়তা করছে বলেও জানিয়েছেন তারা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ বলেছেন, আমরা জানতে পেরেছি, জাহাজটি থেকে মালামাল ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে খালাস করা হবে। পরে সেখান থেকে অন্য বাহনে করে সেসব মালামাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

উল্লেখ্য, রাশিয়ার পতাকাবাহী জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্ধারিত পণ্য নিয়ে গত বছরের ডিসেম্বরের শেষদিকে বাংলাদেশের মংলা বন্দরে পৌঁছেছিল। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বন্দরে মালামাল খালাসের অনুমতি না পাওয়ায় সেই থেকে বঙ্গোপসাগরে অবস্থান করছিল জাহাজটি।

যদিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার পতাকাবাহী জাহাজ ভারতের সব বন্দরে নোঙরের জন্য উন্মুক্ত রেখেছে দেশটি। গত বছরের পুরো সময়জুড়ে রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য-সামগ্রী ও অন্যান্য চালান গ্রহণও করেছে ভারত। একই সময়ে রাশিয়ার সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ৩০০ শতাংশের বেশি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com