তীব্র শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ কিছুটা কমে এসে ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আগামী ৭২ ঘণ্টা বা ৩ দিনের মধ্যে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্র তুলে ধরে বলা হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে হবে বলেও জানায় আবহাওয়া অফিস।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com