নিষেধাজ্ঞা শেষে ইলিশ সন্ধানে নামছেন জেলেরা

বঙ্গোপসাগরে মাছ ধরা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ আজ মধ্যে রাত থেকে সাগরে মাছ ধরতে ছুটছে উপকূলের জেলের। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গত (৬ অক্টোবর) থেকে মা ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য নদী ও সাগরে মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এ সময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিলো।

ইলিশের এ অবরোধ সফল করতে জেলা মৎস্য বিভাগ, নৌ-বাহিনী, থানা পুলিশ ও নৌ-পুলিশ ব্যাপক অভিযান চালিয়েছে। সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এবার বেশিরভাগ জেলেরাই সাগরে মাছ শিকার থেকে বিরত ছিলেন বলেও জানিয়েছে তারা।

শুক্রবার (২৮ অক্টোবর) সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সরগরম হয়ে উঠেছে পটুয়াখালীর মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ জেলার সব মৎস্য আড়ৎগুলো। শেষ সময়ের প্রস্তুতিতে যাতে কোনো কমতি না থাকে সেজন্য ট্রলারগুলোকে যাছাই বছাই করে নেওয়া হচ্ছে।

অনেকই জাল মেরামত করছেন, আবার অনেক জেলেকে ট্রলারে জাল ও ইঞ্জিন তুলতে দেখা গেছে। এদিকে গভীর সমুদ্রে পৌঁছাতে যাতে দেরি না হয় সেজন্য সব প্রস্তুতি শেষ করে অনেক মাছ ধরা ট্রলারকে নদী মোহনায় অবস্থান নিতে দেখা গেছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু দেশের ১৫ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর ভোলা উপকূলের সাগরে মিলছেনা ইলিশ, নদীতে মিলছে বড় বড় ইলিশ সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী  আন্তর্জাতিক সমুদ্র দিবসে কক্সবাজার সৈকত থেকে ৭ টন বর্জ্য অপসারণ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ট্রলারসহ ৪ জেলে উদ্ধার জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে যুবসমাজকে আলোচনার টেবিলে রাখার আহ্বান সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ৫ জেলে

For add

oceantimesbd.com