কক্সবাজারে একটি মৃত রাজকাঁকড়া থেকে প্রায় ১৪ হাজার ডিম সংগ্রহ

কক্সবাজার উপকূলে মৃত অবস্থায় ভেসে আসতে দেখা গেছে ‘জীবন্ত জীবাশ্ম’ নামে পরিচিত নীল রক্তের মূল্যবান সামুদ্রিক প্রাণী রাজকাঁকড়াকে। নদীর মোহনাসহ সমুদ্র উপকূলের কয়েকটি পয়েন্টে সেগুলো ভেসে এসেছে।

সরেজমিন দেখা যায়, কক্সবাজারের নদীর মোহনায় ও উপকূলে বেশ কিছু রাজকাকড়া মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোর মধ্যে থেকে সংগৃহিত ৪২০ গ্রাম ওজনের একটি মৃত মা রাজকাকড়াথেকে ১৩ হাজার ৮৪৬ টি ডিম পাওয়া গেছে।

উপকূলের ৫০ গজের মধ্যে অন্তত ১৫ থেকে ২০টিরও বেশি রাজকাঁকড়াকে পড়ে থাকতে দেখা গেছে। সমুদ্র গবেষক ও বিজ্ঞানীরা বলছেন, বঙ্গোপসাগরের ঔষধি গুণ সম্পন্ন নীল রক্তের এই সামুদ্রিক প্রাণী অত্যন্ত মূল্যবান। হয়তো সাগরে জেলেদের জালে আটকে বা অন্য কোনও কারণে মারা যেতে পারে। সাগর দূষিত হলেও এই প্রাণী মারা যেতে পারে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, ‘রাজকাঁকড়া বিশ্বের সবচেয়ে মূল্যবান সামুদ্রিক প্রাণী। সাগরের সবখানে তাদের বিচরণ দেখা যায়।

ধারণা করা হচ্ছে, সাগরে জেলেদের অসচেতনতা ও অসাবধানতার কারণে জালে আটকে পড়ে অনেক রাজকাঁকড়া মারা যাচ্ছে। আবার দূষণ হলেও মারা যেতে পারে। তবে এসব কাঁকড়া কী কারণে মারা গেছে তা এই মুহূর্তে বলা মুশকিল।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু দেশের ১৫ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর ভোলা উপকূলের সাগরে মিলছেনা ইলিশ, নদীতে মিলছে বড় বড় ইলিশ সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী  আন্তর্জাতিক সমুদ্র দিবসে কক্সবাজার সৈকত থেকে ৭ টন বর্জ্য অপসারণ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ট্রলারসহ ৪ জেলে উদ্ধার জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে যুবসমাজকে আলোচনার টেবিলে রাখার আহ্বান সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ৫ জেলে

For add

oceantimesbd.com