বিমরাড-এর গবেষণায় সুনীল অর্থনীতির সম্ভাবনা তুলে ধরার সুপারিশ

বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিটাইম (বিমরাড) এর গবেষণার ফোকাস হিসেবে সুনীল অর্থনীতির সম্ভাবনাকে তুলে ধরার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১০ মে) জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা থেকে এই পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. মহিববুর রহমান এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন। কমিটির বিশেষ আমন্ত্রণে এতে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক।

সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চলমান গুরুত্বপূর্ণ কার্যাবলী ও সিদ্ধান্তসমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মপরিধি, আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ, ইনোভেশন কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, উন্নয়ন বাজেটের আওতায় বিভিন্ন চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাম্প্রতিক সাফল্য উপস্থাপন করা হয়।

এ সময় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর ক্যাজুয়াল জনবলের আত্মীকরণ ও ইনক্রিমেন্ট এর ব্যাপারে সার্বিকভাবে আলোচনা করা হয়। বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিটাইম (বিমরাড) এর গবেষণার ফোকাস হিসেবে ব্লু ইকোনমির সম্ভাবনাকে তুলে ধরতে সুপারিশ করা হয়। সেনা কল্যাণ সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় বৈঠকে

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম এই সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত

For add

oceantimesbd.com