জাপান থেকে মোংলা বন্দরে এলো বিলাসবহুল ৯২৬টি গাড়ি

জাপান থেকে বিলাসবহুল গাড়ির একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। গত শনিবার (২০ মে) দুপুর ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ৯২৬টি গাড়ি নিয়ে নোঙ্গর করে মালেয়শিয়া পতাকাবাহী ‘এমভি মালেয়শিয়া স্টার’ নামে জাহাজটি। জাহাজ থেকে গাড়ির খালাস কাজও শুরু করা হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, ‘এই চালানে মোট ১৩৭৬ টি গাড়ি আমদানি করা হয়েছে। সেখান থেকে গত ১৮ মে ৪৫০টি গাড়ি চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। বাকি ৯২৬টি গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে খালাস হচ্ছে। জাপানের এই গাড়ি সিঙ্গাপুরের একটি বন্দর থেকে লোড হয়ে গত ১২ মে ছেড়ে আসে জাহাজটি।’

তিনি আরও বলেন, ‘বন্দরে আসা এসব বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে- এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি। আগামী ৩ জুন মালেয়শিয়া স্টার জাহাজে করে আসবে আরও একটি গাড়ির চালান।’

এর আগে গত ৪ মে মালেয়শিয়া স্টার জাহাজে আসা ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে খালাস করে বন্দরের বিভিন্ন শেডে রাখা হয়েছে। পরে এগুলো আমদানিকারকরা ছাড়িয়ে নিবে বলে জানা গেছে।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স আ্যন্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ‘ডলার সংকটের কারণে গাড়ি আমদানি করা যাচ্ছিল না। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলারের ভয়াবহ সংকট ছিল। জানুয়ারি মাসের পরে কিছু ডলার ছেড়েছে। এরপরে এলসি দেওয়ার সুবাধে ধারাবাহিকভাবে এই গাড়ি আমদানি করা হচ্ছে।’

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত

For add

oceantimesbd.com