ঠিকাদারের অবহেলায় বেড়িবাঁধে ফাটল আতংকে এলাকাবাসী

শ্যামনগর উপজেলার উপকুলীয় এলাকায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাবাটীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে আবারও ভাঙ্গন সৃষ্টি হয়েছে। (২৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপরের জোয়ারে পানির গতিতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটল ধরেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, এই দুর্গাবাটীর বেড়িবাঁধে বাজেট থাকার পরও ঠিকাদারের অবহেলার কারণে সেখানে সঠিক ভাবে কাজ বাস্তবায়ন হয়নি যার ফলে আমরা আতংকে দিন পার করছি। এই বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এলাকার মানুষ আতংকে রয়েছে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, এই স্থানটিতে ভাঙ্গন বা ফাটল ধরার বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন জানিয়েছি। আমি সহ শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ সেখানে দ্রুত উপস্থিত হয়েছিলাম। দুর্গাবাটী এই এলাকাটিতে বেড়িবাঁধ ভাঙ্গন ধরেছে। দ্রুত সময়ের মধ্যেই এখানে কাজ শুরু করতে হবে।

বিষয়টি সম্পর্কে শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উত-জামান নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা উপকূলীয় এলাকার মানুষ প্রতিনিয়ত দুর্যোগের সাথে আমাদের বসবাস। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটল ধরা নিয়ে আমরা কথা বলেছি সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে। এখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পোড়াকাটলা এলাকার প্রাক্তন শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস ও স্থানীয় সুধীমহল বলেন, আমারা নতুন করে ঘের ভেড়িতে মাছ ছেড়েছি এঅবস্থায় নদী ভাঙনে ভেঙে গেলে এ এলাকার মানুষের ঘেরভেড়িসহ জানমালের ব‍্যাপক ক্ষয়ক্ষতি হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসও মাসুদ রানা বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা বৃহস্পতিবার সকালে খবর পেয়ে দূর্গাবাটী বেঁড়িবাধের ফাটল স্থান পরিদর্শন করে উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ পেলে আমরা দ্রুত কার্যক্রম শুরু করব।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com