কক্সবাজার সৈকতে ডিম পাড়তে এসে প্রাণ হারালো মা কচ্ছপ

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা প্রায় ৩০ কেজি ওজনের একটি মা কচ্ছপের মরদেহ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, কচ্ছপটি প্রজনন মৌসুম হিসেবে সমুদ্র উপকূলে ডিম পাড়তে আসতে চেয়েছিল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে ‘অলিভ রিডলে’ প্রজাতির এই কচ্ছপের মৃতদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর পারভেজ জানান, বুধবার রাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে কচ্ছপটি ভেসে আসার খবর দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

“বৃহস্পতিবার দুপুরে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম মৃত সামুদ্রিক কচ্ছপটি উদ্ধার করে বোরিতে নিয়ে আসেন।

“প্রজনন মৌসুম হিসেবে মা কচ্ছপটি ডিম পাড়তে সমুদ্র উপকূলে আসতে চেয়েছিল। এতে সাগরে কোনো জলযান বা জেলেদের জালে আটকা পড়ে কচ্ছপটি আঘাতপ্রাপ্ত হয় এবং এতে কচ্ছপটি মারা যায়। পরে জোয়ারের সময় ভেসে এসে সৈকতে আটকা পড়ে।”

বোরির মহাপরিচালক বলেন, বৃহস্পতিবার বিকালে কচ্ছপটির মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য ময়নাতদন্ত করা হয়েছে।

সমুদ্র উপকূলে ডিম পাড়তে এসে প্রায় সময় কচ্ছপসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী মারা পড়ছে বলে জানান বেলাল হায়দর।

বোরির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, অন্তত ৩০ কেজি ওজনের মা কচ্ছপটির দৈর্ঘ্য ৩ ফুট ৩ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৩ ইঞ্চি। এটির বয়স আনুমানিক ৪০ বছর। কচ্ছপটির পেটে ১০৯টি ডিম পাওয়া গেছে।

ময়নাতদন্ত শেষে কচ্ছপটির দেহ ও ডিম গবেষণার জন্যে বোরির ল্যাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ময়নাতদন্তকারী এ কর্মকর্তা।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ইনানী সৈকতের শফিরবিল এলাকায় একটি ইরাবতী প্রজাতির ডলফিন ও কচ্ছপ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে গত তিন মাসে কক্সবাজার সমুদ্র উপকূলে মৃত অন্তত ৩০টি সামুদ্রিক কচ্ছপ পাওয়া গেছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত

For add

oceantimesbd.com