২ কোটি বছর আগের ফসিল উদ্ধার

প্রাগৈতিহাসিক মেগালোডনের একটি দাঁত খুঁজে পেয়েছে ছয় বছর বয়সী স্যামি শেলটন। দাঁতটি পাওয়া গেছে বোডসি সমুদ্রের তীরে। মেগালোডন এক ধরণের বিশালদেহী হাঙর। অবশ্য এখন এদের দেখা পাওয়া যায় না। বিজ্ঞানীরা ধারণা করছেন, এই প্রাজাতির হাঙর দুই কোটি থেকে ৩০ লাখ বছর আগে পৃথিবীতে ছিল। স্যামির কুড়িয়ে পাওয়া মেগালোডনের দাঁতটি প্রায় ১০ সেন্টিমিটার লম্বা। মেগালডোনের বৈজ্ঞানিক নাম ওটোডাস মেগালডোন (Otodus megalodon)।

স্যামি মূলত তাঁর বাবা পিটার শেলটনের সঙ্গে বোডসি সমুদ্রের তীরে বেড়াতে গিয়েছিল। স্যামি সেখানে শামুক, ঝিনুক, পাথর ইত্যাদি কুড়াতে গিয়ে হঠাৎ বালুর মধ্যে একটা দাঁত খুঁজে পায়। দাঁতটি তাঁর বাবাকে দেখায়। কিন্তু তাঁর বাবাও বুঝতে পারছিলেন না জিনিসটা কী! কারণ লাখ লাখ বছর মাটির নিচে চাঁপা পড়ে থাকায় দাঁতটি জীবাশ্মে পরিণত হয়েছে। পিটার শেলটন অবশ্য হাঙরের দাঁত আগের থেকেই চিনতেন। কিন্তু এই হাঙরের দাঁতটি সাধারণ হাঙরের দাঁতের চেয়ে আঁকারে অনেক বড়।

স্যামির বাবা কোনো উপায় না পেয়ে মেগালোডনের দাঁতের ছবি পাঠিয়ে দিলেন জীববিজ্ঞানী অধ্যাপক বেন গ্যারোডের কাছে। তিনি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করেছেন, দাঁতটি দুই কোটি বছরের পুরোনো মেগালোডনের। তিনি আরও জানিয়েছেন, মেগালোডন প্রায় ৬০ ফুট পর্যন্ত লম্বা ছিল। এর ওজন ছিল ৬০ টন এবং দাঁতের সংখ্যা ২৫৬টি। অধ্যাপক গ্যারোডের মতে, প্রাগৈতিহাসিক যুগে সবচেয়ে বড় জলজ প্রাণী ছিল মেগালোডন। এদের খাদ্য তালিকায় ছিল বিশালদেহী তিমি।

সূত্র: বিবিসি

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com