বঙ্গোপসাগরের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা চলছে: প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরের ঢেউ থেকে থেকে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের মাতারবাড়ি, মহেশখালী বা বাঁশখালীতে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করা হবে বলেও জানান তিনি।

বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সংসদ সদস্য আনোয়ার হোসেন প্রশ্ন করেন- কক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগরে সুবিধাজনক স্থানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারের পরিকল্পনা আছে কি না?

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের কোনো কোনো দেশে সমুদ্রের জোয়ার-ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যা ব্যয় সাপেক্ষ এবং তা বাণিজ্যিকভাবে ফলপ্রসূ হয়নি। ব্যয় সাপেক্ষ হওয়ায় এ ধরনের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। তবে ভবিষ্যতে খরচ কমে এলে বঙ্গোপসাগরের জোয়ার-ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com