সমুদ্র বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ৫০ বছর: চবি ও বোরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ৫০ বছরের সমুদ্র বিজ্ঞান শিক্ষা ও গবেষণা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিউটের সেমিনার কক্ষে “বাংলাদেশে সমুদ্র বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ৫০ বছর” শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের যৌথভাবে সেমিনার বাস্তবায়ন হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, অবসরপ্রাপ্ত বিশিষ্ট সমুদ্র বিজ্ঞানী ড. ননী গোপাল দাশ, ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, মৎস্যবিজ্ঞানী ড. শ্যমলেন্দু বিকাশ সাহা, অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (স্পারসো) ওবায়দুল কাদের সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকবৃন্দ।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক সমুদ্র তলদেশে বায়ুশক্তিচালিত ডেটা সেন্টার চালু করল চীন ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা চবিতে চালু হল দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস

For add

oceantimesbd.com