বজ্রপাতের কবলে ক্রাইস্ট দ্য রিডিমার

বেশ কিছুদিন ধরেই ব্রাজিলের একাধিক এলাকায় প্রবল বৃষ্টিপাত চলছে। সঙ্গে চলছে ঝড়ও। এরই মধ্যে শুক্রবার বজ্রপাত পড়েছে বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির ওপর। ঠিক ওই মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বজ্রপাতে মূর্তির কোনা ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ঘন অন্ধকারের মধ্যে প্রবল আলোর ঝলকানি। বজ্রপাতের আলোয় শুধু মূর্তিটিই চোখে পড়ছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, গত ১০ ফেব্রুয়ারি এই ছবিটি তোলা হয়েছিল। ফের্নান্দো ব্রাগা নামে এক ব্যক্তি এই ছবিটি তোলার পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন। কয়েক মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়। নেটিজেনরা নানা মন্তব্য করেন। তবে বজ্রপাতে মূর্তির ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

এর আগে ২০১৪ সালে বজ্রপাতের ফলে মূর্তিটির একটি আঙুল ভেঙে গিয়েছিল। যদিও পরে তা সারানো হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com