বাংলাদেশের কাছেই পরপর তিনটি ভূকম্পন অনুভূত

প্রতীকী ছবিভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিধ্বস্ত পরিস্থির সপ্তাহ না কাটতে ভারতে পর পর তিনটি ভূকম্পন অনুভূত হয়েছে। সবশেষ সোমবার বেলা ১১টা ৫৭ মিনিটে বাংলাদেশ নিকটবর্তী ভারতের আসাম রাজ্যে একটি ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, সোমবার বেলা ১১টা ৫৭ মিনিটে কেঁপে ওঠে আসামসহ আশপাশের এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩.২ রেকর্ড হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ব্রহ্মপুত্রের দক্ষিণ দিকে নওগাঁ জেলার হোজাই এলাকায়।

ভূমিকম্পটি মাটি থেকে ১০ কিলোমিটারের গভীরতায় সংগঠিত হয়েছে বলেও জানায় সংস্থাটি। এর আগে রবিবার বিকেলেও নওগাঁয় ভূকম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৪।

তার আগে শনিবার গভীর রাতে কম্পন অনুভূত হয়েছিল ভারতের পশ্চিম প্রান্তে গুজরাতের সুরাটে। শনিবার রাত ১২টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। এটির উৎসস্থল ছিল সুরাট থেকে ২৭ কিলোমিটার দূরে। তবে এসব ভূমিকম্পে কেউ হতাহত হয়নি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা, আবার নোঙর ফেলেছে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, অপরিবর্তিত রাতের তাপমাত্রা। হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান! থাকছে যে শর্ত হরমুজ প্রণালি কেন এতো গুরুত্বপূর্ণ? কক্সবাজারে অচল ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প , সরকারের বিষফোঁড়া সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ডিজেল সংকট: বন্ধ ট্রলার, দুশ্চিন্তায় চরফ্যাশনের জেলেরা ডিজেল সংকটেসুন্দরবনের জেলেরা! যেতে পারছেন না মাছ শিকারে, বাড়ি ফিরছেন ১০ দিন আগেই রাজধানীসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আগামীকাল ইতালির সমুদ্রতলে বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

For add

oceantimesbd.com