এবার ভারত মহাসাগরে ভূকম্পন, আতঙ্কে পুরো বিশ্ব

প্রতীকী ছবি২০০৪ সালে ভারত মহাসাগরে সংঘটিত ৯.১ মাত্রার একটি ভূমিকম্প কেড়ে নিয়েছিল এই সাগর উপকূলের ১৪টি দেশের ২ লাখ ৮০ হাজার মানুষের প্রাণ। এই ভূমিকম্পের সময় উপকূলগুলোতে ১০০ ফুট পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত করে। যা বিশ্বের প্রাণঘাতি প্রাকৃতিক বিপর্যয়ের ইতিহাসে অন্যতম একটি।

দীর্ঘ বিরতির পর এই মহাসাগরে আবারও ভূমিকম্পের খবর আতঙ্কিত করেছে বিশ্ববাসীকে। গতকাল এই মহাসাগরে রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে কোথাও বড় ধরণের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩ মিনিটে ভারত মহাসাগরে রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার ভূকম্পনটি অনুভূত হয়। এটি ভূপৃষ্ঠ থেকে ৬৬ কিলোমিটার গভীরে সংঘটিত হয় বলেও জানায় সংস্থাটি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাটি আরও জানায়, ভারত মহাসাগরে সংঘটিত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মালয়েশিয়ার কুয়ালালমপুর থেকে ৫১৭ কিলোমিটার পশ্চিম, সিঙ্গাপুর থেকে ৭৫৬ কিলোমিটার পশ্চিম এবং আন্দামান নিকোবরের ক্যাম্পবেল সৈকত থেকে ৬২৩ কিলোমিটার দক্ষিণপূর্বে গভীর সাগরে।

উল্লেখ্য, সাধারণত সাগরে ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে ওঠে। আবার কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। অনেক সময় নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক সমুদ্র তলদেশে বায়ুশক্তিচালিত ডেটা সেন্টার চালু করল চীন ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা চবিতে চালু হল দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস

For add

oceantimesbd.com