মোংলা বন্দরে খালাস হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর স্টীল পাইপ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে ব্রিজের মেশিনারি পাইপ নিয়ে আসা বানিজ্যিক জাহাজ থেকে পন্য খালাস শুরু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রয়ারী) রাতের পালা থেকে পন্য খালাস শুরু হয়। এর আগে মঙ্গলবার দুপুর দেড়টায় মেশিনারীজ পন্য নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী ‘এমভি জুপিটার’ জাহাজটি।

বিদেশি ওই জাহাজের শিপিং‘হক এন্ড শিপিং’এজেন্টের খুলনার ব্যবস্থাপক শওকত আলী বলেন, এই জাহাজে ৩১৩৪ দশমিক ১০৬ মেট্রিকটন স্টীল পাইপ এসেছে। রাতের পালা থেকে সেগুলো খালাস চলছে। আগামী ২৪ ফেবুয়ারি মোংলা বন্দরে খালাস শেষে নৌ পথে সিরাজগঞ্জে নির্মানাধীণ বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের কাছে পৌঁছানো হবে সকল মালামাল।

এর আগে ২২ জানুয়ারি ৩৩৫৩ দশমিক ৩৮৯ মেট্রিকটন স্টীল পাইপ নিয়ে মোংলা বন্দরে আসে ‘এমভি কুই ইয়া শা ’ জাহাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মালামালসহ দেশের চলমান সব মেগা প্রকল্পের মালামাল অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দরে খালাস হচ্ছে। এতেই প্রমান হয় এই বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে এ বন্দর ব্যবহারে আরও আগ্রহী হবেন ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত

For add

oceantimesbd.com