৫ দিনের মধ্যে কমে আসবে তাপমাত্রা

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

সোমবার ভোরে ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে এবং আগামী ৫ দিনের মধ্যে সারাদেশের তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এই সময়ে অস্থায়ীভাবে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও জানানো হয়।

তবে কুয়াশা পড়লেও সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে।

আগামী ২ দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন না হলেও ৫ দিনের মধ্যে তাপমাত্রা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুলেটিনে গত ২৪ ঘণ্টার আবহাওয়া চিত্র তুলে বলা হয়, এই সময়ে দেশে সর্বোচ্চ তাপমাত্রা সিলেটের শ্রীমঙ্গলে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ম তেঁতুলিয়ায় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।

সোমবার ঢাকায় ভোর ৬টা ৪ মিনিটে সূর্যোদয় হবে। সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২০ মিনিটে যাবে বলেও জানানো হয় আবহাওয়ার বুলেটিনে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com