সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বরখাস্ত

শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকা, অসদাচরণ ও অসন্তোষজনক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল কাশেমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

বুরির অফিসিয়াল ওয়েবসাইটেও নোটিশ আকারে তাকে বরখাস্তের আদেশ প্রচার করা হয়েছে।

বুরির মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুরির কর্মচারী চাকরি প্রবিধানমালা,২০১৭ ধারা ৬এর (২)(ক) প্রবিধি এবং চাকরিতে যোগদানের শর্তাবলীর (২)নম্বর শর্তানুযায়ী তাকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার (শিক্ষানবিশ) পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থি ও অসন্তোষজনক কর্মকাণ্ড প্রমাণিত হওয়ায় বিধি মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়।

সদ্য বরখাস্ত হওয়া বুরির বায়োলজিক্যাল ওশানোগ্রাফি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শিক্ষানবিশ) মো. আবুল কাশেম বলেন, আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags:

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com