ধু ধু তিস্তায় আসছে পানি, স্বস্তিতে মানুষ

পানির অভাবে প্রমত্তা তিস্তা প্রায় পাঁচ মাস ধু-ধু বালুচর ছিল। সম্প্রতি উজানে ভারী বৃষ্টিপাতের কারণে সেই তিস্তায় পানি আসতে শুরু করেছে। শুকিয়ে যাওয়া তিস্তায় এখন বাড়ছে পানি। ফলে স্বস্তি ফিরেছে তিস্তা পাড়ের মানুষের মনে।

শুক্রবার দেখা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি ক্রমেই বাড়ছে। পানি বৃদ্ধিতে তিস্তাপাড়ের জেলেরাও খুশি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক বলেন, উজানের ভারী বৃষ্টির কারণে গত বুধবার দিবাগত রাত থেকে তিস্তায় পানি বাড়ছে। পানি এখন থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাবে।

পাউবো সূত্রে জানা গেছে, উজনে ভারী বৃষ্টিপাতের কারণে গত দুইদিন থেকে তিস্তার পানি কিছুটা বেড়েছে। বর্তমানে তিস্তার পানি ব্যারাজ পয়েন্টে ৪৯.৭০ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। পানি বৃদ্ধিতে তিস্তা ব্যারাজের চারটি জলকপাট প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি ওপরে ওঠানো হয়েছে।

তিস্তা ব্যারাজ এলাকা দেখা গেছে, গত দুইদিন ধরে পানি বৃদ্ধি পেয়েছে। এতে কিছু জেলে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। মিলছে ছোট-বড় কিছু বৈরালি মাছ। যা তিস্তা পাড়ে ৫০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে যাচ্ছে।

জেলেরা বলছেন, তিস্তা নদীতে ভরপুর পানি থাকলে প্রচুর পরিমাণে বৈরালি মাছ পাওয়া যাবে।

তিস্তা পাড়ের জেলে কদম আলী বলেন, গত দুইদিন থেকে তিস্তার পানি বেড়েছে। এর আগে গত পাঁচ মাস ধরে তিস্তায় পানি না থাকায় জেলেদের খুবই কষ্টে দিন কেটেছে। এখন উজান থেকে পানি আসা শুরু করায় আমরা আনন্দিত। পানি বৃদ্ধি পেলে মাছ পাওয়া যাবে।

সীমান্ত বাজারের জেলে এমদাদ হোসেন জাগো নিউজকে বলেন, নদীর পানি বেড়েছে তাই জাল নিয়ে এসেছি তিস্তার পাড়ে। নদীতে বারবার ঝাঁকি জাল ফেলেও মাছ কম উঠছে।

তবে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com