নৌবাহিনীর মহড়া, কুতুবদিয়া ও কর্ণফুলী চ্যানেলে বন্ধ থাকবে নৌযান

নৌবাহিনীর অপারেশনাল মহড়া পরিচালনার জন্য আগামী ২৮ মার্চ বিকেল ৫টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুতুবদিয়া চ্যানেল এবং একই দিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও কোস্টার/ট্যাংকারসমূহের চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) এক চিঠিতে চট্টগ্রাম নৌ অঞ্চলকে এ নির্দেশ দেন বিএন কমান্ডার এমএ রাইয়ান আল বেরুনী।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২৮ মার্চ বিকেল ৫টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুতুবদিয়া চ্যানেল এবং একই দিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম কর্ণফুলী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক বিশেষ অপারেশনাল মহড়া পরিচালনা করায় পেকুয়া সাবমেরিন বেসিন হতে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ প্রান্ত এবং বর নং-১ হতে কর্ণফুলী চ্যানেলস্থ চট্টগ্রাম বন্দর এনসিটি-৩ পর্যন্ত ক্লিয়ার রাখার নির্দেশনা দেওয়া হলো।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

ঢাকার বাতাসের উন্নতি, তবুও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ জীববৈচিত্র্যের ওপর চাপ কমাতে সুন্দরবনে ৮ ইকোট্যুরিজম কেন্দ্র সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশ ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে বৃষ্টির আভাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা সকাল সকাল রাজধানী ও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে কেন উদ্বেগ প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে

For add

oceantimesbd.com